ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পুলিশ পরিচ্ছন্নতা অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

কর্মসূচির আওতায় পুলিশ লাইন্স ও আশপাশের এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, একই সময়ে জেলার বিভিন্ন থানায়ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পুলিশ পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপলোড সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬