ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে হামের ভ্যাকসিন কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ব্যাপক পরিসরে হামের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ পাড়াগাঁও ঈদগাহ মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষায় নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, হাম আক্রান্ত যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের বেশিরভাগই ভ্যাকসিন নেয়নি।

সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি এবং প্রধানমন্ত্রী গতিশীল নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে। ৬ থেকে ৫৯ মাস বয়সি দুই কোটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেশে আগেও হাম হয়েছে, তবে বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ অন্যান্যরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে হামের ভ্যাকসিন কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

আপলোড সময় : ০৮:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬