ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওমর সানী: ট্রল নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন। তবে তিনি এসব নিয়ে খুব একটা চিন্তিত নন। সম্প্রতি তিনি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন।

সাক্ষাৎকারে ওমর সানী বলেন, “আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি।” তিনি দাবি করেন, ট্রল করার জন্য কিছু লোক নিজেদের তৈরি করে ফেলে। সানী বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে।”

তিনি আরও জানান, “আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়।” নিজের ব্যবহৃত একটি ঘড়ির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অনেকে বলছে, ‘এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার।’ আসলে এটার দাম মাত্র ১১০০ টাকা।”

ওমর সানী বলেন, “আমি কখনো আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না।” তিনি উল্লেখ করেন, কখনো নিজের পোস্ট মুছে ফেলেননি এবং কাউকে ছোট করে পোস্ট করেননি।

ওমর সানী ও চিত্রনায়িকা মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। তাদের দুই সন্তান ফারদিন ও ফাইজা। তারা ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাঁধেন এবং এরপর একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

ওমর সানী: ট্রল নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই

আপলোড সময় : ০৩:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬