ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ ঘণ্টার ব্যবধানে ‘তারেক মঞ্চ’ থেকে ফের বহিষ্কার মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতা

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ২৪৪ বার পড়া হয়েছে

সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি ভিন্ন সাংগঠনিক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন শারমিন আক্তার রিতা। সর্বশেষ ‘তারেক মঞ্চ’ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে নির্দেশক্রমে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শারমিন আক্তার রিতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণ শাখার এক সিদ্ধান্তে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তিনি মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তারের সিদ্ধান্ত ও সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত ওই স্থায়ী বহিষ্কার আদেশে বলা হয়েছিল, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনে বিরোধিতা বা সংশ্লিষ্টতা, পরবর্তী মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ ওঠে। কেন্দ্রীয় কমিটির অনুমতিক্রমে এবং দলীয় শৃঙ্খলা ও আদর্শ রক্ষার্থে তাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদকসহ সংগঠনের সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। মহিলা দল থেকে স্থায়ী বহিষ্কারের মাত্র দুই দিনের মাথায় এবার তারেক মঞ্চের কেন্দ্রীয় পদও হারালেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৪৮ ঘণ্টার ব্যবধানে ‘তারেক মঞ্চ’ থেকে ফের বহিষ্কার মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতা

আপলোড সময় : ০৩:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬