ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাঃগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্যের প্রতিশ্রুতি

ইসমাইল হোসেন মিলন (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি)

  • আপলোড সময় : ১০:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ২৩১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি-র ৩ মাসের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষে আলোচনা সভার মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে একটি নিরপক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ টার সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির ত্রি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন উপলক্ষে কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।
পরে আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ভোটার তালিকাসহ বিগত তিন মাসের দায়িত্ব উপস্থাপন করে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি (রেজিঃ নং- ঢাকা-৪২৩৬)এর আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: নূর হোসেন হীরা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায়, যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম, সদস্য মো: শামীম আল মামুন সোহেল, সদস্য মো: আলাউদ্দিন মোল্লাসহ সকল সদস্যদের উপস্থিতিতে সেলিম মাহমুদকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অশীষ সিংহ, মো: শরিফ হোসেন, মো: হাফিজ ও মো: শাহীন আলী।
সভায় সকলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন গঠন এবং ৩ মাসের আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমিতির নিয়ম অনুযায়ী একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশন আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্বাচনের যাবতীয় তফসিল ঘোষণা ও ভোটগ্রহণ পরিচালনা করবেন বলে জানান তারা।
এদিকে আহ্বায়ক কমিটির সদস্যরা দায়িত্ব হস্তান্তরের সময় তাদের বিগত ৩ মাসের কার্যক্রম ও সকল ধরনের হিসাব সাধারণ সদস্যদের সামনে পেশ করেন এবং নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। এবং সকলে সহযোগীতা কামনা করেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির বিদায়ী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন মালিক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ ও মালিকদের স্বার্থ সুরক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাঃগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্যের প্রতিশ্রুতি

আপলোড সময় : ১০:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬