ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মীর শাহে আলমের সম্পদ নিয়ে বিতর্ক, হলফনামায় ভিন্ন তথ্য প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সম্পদ নিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার দাখিল করা হলফনামা ও পারিবারিক ব্যবসার বর্তমান অবস্থা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহে আলমের জমা দেয়া হলফনামায় ১ হাজার ৮২৪ শতাংশ সম্পত্তি এবং ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তিনি স্বার্থের সংঘাত এড়াতে পারিবারিক ব্যবসার মালিকানা থেকে লিখিতভাবে সরে দাঁড়িয়েছেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি তিনি পরিবারের মালিকানাধীন রোমা অটোরাইস মিল ৪২ কোটি টাকায় বিক্রি করেন।

স্থানীয়রা জানান, মীর পরিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবার। প্রতিমন্ত্রীর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের পাশাপাশি কৃষি ও শিল্প খাতে তাদের দীর্ঘদিনের ব্যবসা রয়েছে। হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রীর নামে উল্লেখিত ১২টি প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে রোমা অটো রাইস মিল, রূপসী রাইস অ্যান্ড পুষ্টি মিলস লিমিটেডসহ অন্যান্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত।

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান জানান, তিনি শপথ নেয়ার পর সরকারিবিধি মেনে ব্যবসা পরিচালনা থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়েছেন। বর্তমানে পারিবারিক ব্যবসা অন্য সদস্যরা পরিচালনা করছেন।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রতিমন্ত্রীর সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে হলফনামায় উল্লেখিত ১ হাজার ৮২৪ শতাংশ সম্পত্তির বিপরীতে ৩১ শতাংশ সম্পত্তির তথ্য উল্লেখ করা হয়। এ বিষয়ে আতিকুর রহমান দাবি করেন, নতুন করে ২৪২ শতাংশ জমি ক্রয়ের যে তথ্য দেওয়া হয়েছে, সেটিও সঠিক নয়।

শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম জানান, মীর শাহে আলম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রতিমন্ত্রী হওয়ার পর তিনি ব্যবসার মালিকানা থেকে সরে দাঁড়িয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মীর শাহে আলমের সম্পদ নিয়ে বিতর্ক, হলফনামায় ভিন্ন তথ্য প্রকাশ

আপলোড সময় : ১১:০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬