ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় খাল খনন কর্মসূচী ঘিরে বিএনপি’র দু’গ্রুপের সংর্ঘর্ষে রণক্ষেত্র,প্রশাসকের সামনেই তান্ডব

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ২৯০ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচী কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। বুধবার দুপুরে হাজীনগর এলাকায় ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খালের পরিস্কার ও পুন:খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ওই সংঘর্ষ হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের সামনেই ঢাকা-৫ আসন বিএনপির প্রার্থী ও বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী ডেমরা থানা বিএনপির সাবেক আহবায়ক এস এম রেজা চৌধুরী সেলিমকে এলোপাথারি ঘুষি মেরে আহত করেন। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা প্রথমে হতবাক হলেও মুহুর্তের মধ্যে ডেমরা থানা বিএনপির এক গ্রুপ ও নবী উল্লাহ নবী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় হাজীনগর। এ সময় নেতাকর্মীরা অনুষ্ঠানে জন্য রাখা বসার চেয়ারগুলো ভেঙ্গে ফেলে এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তবে পরক্ষণে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী ও ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামান ও ভুক্তভোগী আহবায়ক সেলিম নেতাকর্মীর শান্ত করেন। তবে এ বিষয়ে নবী বলেন বলেন, বিনা দাওয়াতে ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এস এম রেজা চৗধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান দলবল নিয়ে উদ্বোধন অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তাছাড়া তারা বহিরাগত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসেছে বলে তাদের প্রতিহত করা হয়েছে। আর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান নবী উল্লাহ নবী।

এ দিকে বিশৃঙ্খলার ঘটনায় ডেমরা থানা বিএনপির সাবেক আহবায়ক এস এম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিসুজ্জামান বলেন, প্রোগ্রামে থাকার জন্য ডিএসসিসি প্রশাসক নিজে ও দলীয় কার্যালয় থেকে আমাদের বলেছেন। আর আমরা ডেমরার বাসিন্দা ও দূ:সময়ের রাজনীতিক। বিগত আন্দোলন সংগ্রামে ১৭ বছরে ১০ বার জেল খেটেছি। এক্ষেত্রে প্রশাসক আব্দুস সালাম ও নবী উল্লাহ নবী উভয়েই আমাদের নেতা, আমরা তাদের সম্মান করি। আর ডেমরার প্রোগ্রামে ডেমরার নেতাকর্মী থাকবেনা এটা হাস্যকর। আর আমি ঘটনাস্থল ৬৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচন করেছি আগে, ভবিষ্যতেও প্রার্থী হবো।
এদিকে হামলার বিষয়ে আনিসুজ্জামান বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সেলিমকে হত্যার জন্য চাইনিজ কুড়াল ও অন্যান্য অস্ত্র-সস্ত্রসহ নবী উল্লাহ নবী স্টেজে এসেই হৃদরোগে আক্রান্ত ও বুকে রিং পড়ানো সেলিমকে এলোপাথারি ঘুষি মারে। এ সময় পুলিশ ঘটনাস্থল ওখান থেকেই একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে যা আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আনা হয়েছে। তবে পুলিশ বাহিনীর ভূমিকায় কোনরকম অনাকাঙ্খিত ঘটনা না ঘটলেও সেলিমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন বিএনপির এ নেতা।

অন্যদিকে বিএনপির মধ্যে এসব বিশৃঙ্খলা দেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন অভিজ্ঞ ও প্রবীন নেতাকর্মীরা। তারা দ্রুত এ সমস্যার সমাধান চান এবং সুসংগঠিত একটি দল গড়ে তুলতে চান ডেমরায়।

এ সময় ক্ষোভ প্রকাশ করে হ্যান্ড মাইকে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা নিজেরা সমাধান করবেন। আর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে নির্ধারিত খালগুলো খনন ও পরিস্কার কাজের উদ্বোধনে এসেছি আমরা। আপনারা আমাদের শান্তিপূর্নভাবে কর্মসূচী পালন করতে দিন। আমি চাইনা আপনাদের ঝগড়াঝাটি আমাদের ঘাড়ে আসুক। আর এ বিষয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। সকলকে দলীয় শৃঙ্খলা মানতে হবে। এ সময় গ্রুপিং স্লোগানধারীদের চলে যাওয়ার জন্য নির্দেশ দেন আব্দুস সালাম।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ডিএসসিসির প্রশাসকের সামনে দেখি হঠাৎ স্টেজে হট্টগোল লেগেছে। পরে দেখি নিজেদের মধ্যে হুলোস্থুল লেগে এক পর্যায়ে নেতাকর্মীরা চেয়ার সব ভেঙ্গে ফেলেছে। পরে প্রশাসক মহোদয় দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর এ সময়ের মধ্যে আমি ও অন্যান্য পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডেমরায় খাল খনন কর্মসূচী ঘিরে বিএনপি’র দু’গ্রুপের সংর্ঘর্ষে রণক্ষেত্র,প্রশাসকের সামনেই তান্ডব

আপলোড সময় : ০৯:২৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬