ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজের এক ম্যাচ আগে হারের পর বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন একটি ধাক্কা সামলাতে হলো। দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার-রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরো দলকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ দলের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে। বাংলাদেশ দল লক্ষ্যমাত্রার চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল। আইসিসির ম্যাচ রেফারি প্যানেলের সদস্য ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে এই শাস্তি ঘোষণা করেন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে পিছিয়ে থাকা প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসাবে বাংলাদেশ দলকে মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দলকে জরিমানা

আপলোড সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬