ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার কারণে ভেলায় করে দাফন করা হলো সাতকানিয়ার এক অটোরিকশা চালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির কারণে কলাগাছের ভেলায় ভাসিয়ে এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। মোহাম্মদ ফোরকান (৬০) নামের ওই ব্যক্তি অসুস্থতাজনিত কারণে গত শুক্রবার মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফোরকানের বাড়ি ও পারিবারিক কবরস্থান বন্যার পানিতে ডুবে যাওয়ায় তাকে নিজ বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ফকির মুড়া এলাকায় দাফন করা হয়। রোববার (১২ জুলাই) লাশ ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফোরকান একজন অটোরিকশা চালক ছিলেন। তার জানাজা রাত ১০টার দিকে অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন তার বড় ছেলে হাফেজ রাশেদুল ইসলাম। জানাজার পর তাকে পাহাড়ের খাস জায়গায় দাফন করা হয়।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মহসিন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ফোরকানের বসতবাড়ি, কবরস্থান ও চলাচলের পথ প্লাবিত থাকায় তার লাশ কলাগাছের ভেলায় করে নিয়ে যেতে হয়েছে।

সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোন্দকার মাহমুদুল হাসান জানান, লাশটি সরকারি খাস জায়গায় দাফন করা হয়েছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হত।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বন্যার কারণে ভেলায় করে দাফন করা হলো সাতকানিয়ার এক অটোরিকশা চালক

আপলোড সময় : ০৮:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬