ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের দাবি, জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৭:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ইরান দাবি করেছে, জর্ডানে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েকটি মার্কিন রিফুয়েলিং বিমান ও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও অনেক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।

এর আগে, জর্ডানের সেনাবাহিনী জানায়, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

আইআরজিসি আরও দাবি করেছে, সিরিয়ার আল-তানফে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান কমান্ড সেন্টারেও হামলা চালানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, গত ফেব্রুয়ারিতে তারা ওই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।

এদিকে, উত্তর ইরাকের কুর্দি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে হামলার লক্ষ্য ছিল ইরানি কুর্দি বিরোধী সংগঠন কোমালা। এতে অন্তত নয়জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি ইরান।

গত মাসের অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমোজগান প্রদেশে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন এবং বিভিন্ন এলাকায় অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের দাবি, জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান ধ্বংস

আপলোড সময় : ০৭:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬