ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের এরবিলে আটটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে আটটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিরোধী দলগুলো। বুধবার (১৫ জুলাই) সকালে এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে তারা।

আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এরবিলের উত্তর-পশ্চিমাঞ্চলের আলানা উপত্যকা এলাকায় অবস্থানরত ইরানি বিরোধী দলগুলোর ওপর হামলা চালানো হয়। স্থানীয় সন্ত্রাসবিরোধী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ ভোরে এরবিলের আকাশে বিস্ফোরক বহনকারী আটটি ড্রোন ধ্বংস ও ভূপাতিত করেছে জোট বাহিনী।’

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ড্রোন হামলার পেছনে ইরানের হাত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, কাতারের আল উদেইদে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরান। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার ব্যবস্থা এবং কৌশলগত জ্বালানি সরবরাহে ব্যবহৃত কয়েকটি বিমান ধ্বংস হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরাকের এরবিলে আটটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিরোধী দল

আপলোড সময় : ০৮:১৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬