আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাইয়ের প্রচার ও জনসংযোগ সম্পাদক সৌরভ ইসলাম
- আপলোড সময় : ০৯:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ৪৫০ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রচার ও জনসংযোগ সম্পাদক হয়েছেন মো. সৌরভ ইসলাম।
সোমবার (১০ আগস্ট) সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাব্বি হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহি উদ্দিন আল মারুফ।
প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মো. সৌরভ ইসলাম বলেন, ‘সংগঠনের ভাবমূর্তি রক্ষা, অ্যালামনাইদের সাফল্য তুলে ধরা এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ জোরদারে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই। সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড ও বার্তা সবার কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।’
নতুন কমিটিতে সহসভাপতি হয়েছেন উম্মে তাহমিনা জ্যোতি ও জাহিদুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রনি মিয়া, সাংগঠনিক সম্পাদক মোছা. সুমাইয়া আক্তার এবং কোষাধ্যক্ষ মো. মাকসুদুর রহমান।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে দেশ-বিদেশে থাকা সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও নেটওয়ার্কিং আরও জোরদার হবে।























