ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়ার্দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার (৭২) ছাড়াও শৈলকুপার বাদশা আলমগীর (৫৬), মাজিবুল ইসলাম (৫৭), আল নাহিয়ান সাকিব (১৯) এবং মো. হাসিবুল ইসলাম (২৫) অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে।

এছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে। ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ৫- ০৫/০৮/২০২৬)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়ার্দার গ্রেপ্তার

আপলোড সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬