শিরোনাম :
নারায়ণগঞ্জে ১৫শ পিছ ইয়াবা সহ নারী আটক
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ১২:০০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১১০০ বার পড়া হয়েছে
আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চেকপোস্টে তল্লাশির সময় ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ শাহনাজ (৫৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ জুলাই) রাতে উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। শাহনাজ সোনারগাঁয়ের হাবিবপুর মধ্যমপাড়ার মনির হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব জানান, আমরা এ পথে মাদকের চোরাচালান রোধে এ চেকপোস্টটি স্থাপন করেছি। এখানে তল্লাশির সময় ১৫শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।
তিনি জানান, মাদক পরিবহন ও ক্রয় বিক্রয়ে এ পথটি ব্যবহৃত হচ্ছিল সংবাদে চেকপোস্টটি স্থাপিত হয়েছে। যেখানেই মাদকের সন্ধান মেলবে সেখানেই অভিযান চলবে।

















