ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া মাহফিল ও উপহার বিতরণ

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • আপলোড সময় : ১২:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / ২৯৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণের আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে এ আয়োজন করেন।

অনুষ্ঠানে আবাসিক প্রবীণদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পাশাপাশি খেজুর, জায়নামাজ, তসবিহ ও বই বিতরণ করা হয়। এ ছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রবীণরা বলেন, জনগণের অধিকার আদায়ে বেগম জিয়া সবসময় দৃঢ় ভূমিকা রেখেছেন। তারা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করেই এ আয়োজন করা হয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া মাহফিল ও উপহার বিতরণ

আপলোড সময় : ১২:৩৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫