ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হবার নয়: নবীউল্লাহ নবী

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / ২৩২ বার পড়া হয়েছে

ঢাকা-৫ আসন বিএনপি’র মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী বলেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনোই পূরণ হবার নয়। শুক্রবার সন্ধ্যায় সারুলিয়া গরুর হাট সংলগ্ন বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার নামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। এছাড়া বাংলাদেশের পরিকল্পিত অবকাঠামোগত দৃশ্যমান সকল উন্নয়নের ধারাবাহিকতা তার মাধ্যমেই শুরু হয়েছে হয়েছে। আর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সংকটকালে তার সাহসী নেতৃত্ব জাতি কখনো ভুলবে না। তার শূন্যতা পূরণ করার মতো কোনো বিকল্প নেতৃত্ব আজ বাংলাদেশে নেই। তবে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণে তারেক রহমানই একমাত্র যোগ্য ।

তিনি আরও বলেন, বারবার ষড়যন্ত্র, মামলা ও কারাবন্দিত্বের মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন ছিলেন। বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করাই একমাত্র পথ। এ ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার আদর্শ ও নির্দেশনাই বিএনপির জন্য পথনির্দেশক বলে মন্তব্য করেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসন বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি, ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস.এম রেজা চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান ও ডেমরা থানা বিএনপি নেতা এ হাই পল্লব। তারা বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সভায় আরো উপস্থি ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হবার নয়: নবীউল্লাহ নবী

আপলোড সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬