সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আপলোড সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১৭৫৩ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ মার্চ ) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের ভুইয়া পাড়া এলাকায় এক হাজার পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে আলু, পিঁয়াজ, ভেশন, তেল, চিড়া, মুড়ি, লবন, খেসারী ডাল, ছোলা, খেজুর ও চিনি।
সাধারণ মানুষ ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কষ্ট হচ্ছিল তাদের। এই সহায়তা তাদের রমজানে স্বস্তি এনে দিয়েছে।
মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব আকাশ প্রধান জানান, রমজান মাস হলো আত্মসংযম ও সহমর্মিতার মাস। তাই অসহায় নিন্মবিত্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। ভবিষ্যতেও তাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড জাসাসের সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি মতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মন্টু, দপ্তর সম্পাদক আরমান, প্রচার সম্পাদক রনি, সহ- ছাত্র বিষয়ক সম্পাদক পলাশ, যুব বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন সাগর, সহ যুব বিষয়ক সম্পাদক নাজমুল, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, সহ বিষয়ক সম্পাদক সেতারা, সদস্য নাজমুল হোসেন শান্ত, মো: শিপন, রুনা, তাসলিমা, পিংকি, সালমা, নুর নাহারসহ ৮ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।














