ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শামীম গাজী, গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান
- আপলোড সময় : ০৬:০৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / ২৯৪ বার পড়া হয়েছে
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শামীম গাজী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক মহিমান্বিত উপলক্ষ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত নৈতিক শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করাই ঈদের মূল তাৎপর্য।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষের মাঝে ন্যায়বিচার, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদের এই পবিত্র সময়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শামীম গাজী বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক বৈষম্য দূর করা। তিনি দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে।
তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন সবার ইবাদত কবুল করেন, দেশকে অশান্তি ও বিভেদ থেকে মুক্ত রেখে শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান।
শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।























