সিলেট সীমান্তে নারী-শিশুসহ আটজন আটক
- আপলোড সময় : ০৮:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার ঘিলাতৈল গোয়াবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১১), এবং নড়াইলের লোহাগড়া উপজেলার মিনা খাতুন (২৫) অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সন্দেহজনকভাবে কয়েকজনের চলাচল দেখতে পেয়ে তারা অভিযান চালায়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানান, তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।






















