ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় পুলিশ পরিচয়ে ঢুকে পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং এক নারী ও তার দুই পুত্রবধূর ভিডিও ধারণ করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ৫৫ বছর বয়সী ওই নারী পরদিন বুধবার হালিশহর থানায় মামলা করেন। মামলায় সাখাওয়াত হোসেন (৪০), মো. মাইনউদ্দিন (৪৬), মো. জাহিদ (৩০), মো. মোস্তাফিজ (৩৬) ও বাবুল (৩৬)কে আসামি করা হয়েছে। পুলিশ সাখাওয়াত হোসেন ও মো. মাইনউদ্দিনকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারী বাসায় ছিলেন, যখন পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। তারা বাসার বিভিন্ন কক্ষ তল্লাশি শুরু করেন এবং পরে সাংবাদিক পরিচয় দিয়ে অভিযোগ করেন যে, বাসাটিতে ‘অসামাজিক কার্যকলাপ’ চলছে।

ভিডিও ধারণের পর তারা এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ভিডিও ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেন। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পরিচয় জানতে চাইলে আসামিরা তাদেরও হুমকি দেন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও মুঠোফোন জব্দ করা হয়েছে। হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ২

আপলোড সময় : ০৯:১৬:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬