ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা: তিন দেশের নাগরিকদের ওপর কড়াকড়ি

  • আপলোড সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২১১ বার পড়া হয়েছে

ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সৌদি আরব তিন দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে। শুক্রবার (২৬ জুন) গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আসা ভ্রমণকারীদের জন্য ভিসা প্রদান এবং সৌদিতে প্রবেশ স্থগিত করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ডিআরসি, উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে অন্য কোনো দেশের মাধ্যমে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য। ২১ দিনের মধ্যে এই তিনটি দেশের যেকোনো একটিতে অবস্থান করা ব্যক্তিদের জন্যও একই নিয়ম কার্যকর হবে।

সৌদি আরবের পাবলিক হেলথ অথরিটি (ওয়াকায়া) জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সংক্রামক ব্যাধির আন্তঃসীমান্ত বিস্তার রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সমন্বয়ে স্বাস্থ্য নজরদারি ও মহামারি মোকাবিলা ব্যবস্থা কার্যকর রয়েছে।

প্রাদুর্ভাবের কবলে পড়া দেশগুলোর প্রতিবেশী দেশ থেকে আসা ভ্রমণকারীদের জন্যও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রবেশপথগুলোতে স্বাস্থ্য পরীক্ষা, রোগ নজরদারি এবং দ্রুত সাড়াদান-প্রক্রিয়া উন্নত করা হয়েছে। ওয়াকায়া জানিয়েছে, সৌদি আরবের জনস্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ইবোলা-সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত হয়নি।

কর্তৃপক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক মহামারি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা: তিন দেশের নাগরিকদের ওপর কড়াকড়ি

আপলোড সময় : ০১:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬