ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসাম্প্রদায়িক নেতা হিসেবে উল্লেখ করেছেন তার রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ধারণ করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জন্মাষ্টমী উৎসবে রাশেদ খাঁন এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা।’

রাশেদ খাঁন আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের জীবন, দর্শন ও শিক্ষা আজও সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, মানুষের প্রকৃত পরিচয় তার কর্মের মধ্য দিয়েই নির্ধারিত হয়।’

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশে কোনো নাগরিক যেন তার ধর্মীয় পরিচয় কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, এটি আমাদের সবার প্রত্যাশা।’

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল স্বাগত বক্তব্য দেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

আপলোড সময় : ০৮:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬