সরকারকে টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না: মামুনুল হক
- আপলোড সময় : ১২:০১:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আজ শনিবার সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং ক্ষমতার মসনদে বসে জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করলে তাদের টেনে নামাতে আমাদের হাত এক চুলও কাঁপবে না।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে এবং দিনে দিনে দুর্ভোগ বাড়ছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণকে দেওয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের সূচনা করেন।

















