ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকট নিয়ে শফিকুর রহমানের অভিযোগ, ১১-দলীয় ঐক্যের লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩৭ বার পড়া হয়েছে

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ থাকে না। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করেছে এবং দেশের চলমান বিদ্যুৎ সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত ছয় মাসে শাপলা চত্বরে গণহত্যা ও পিলখানার হত্যার মতো ঘটনার বিচার শুরু হয়নি।

তিনি আরও বলেন, “আমাদের কারও মামার বাড়ি বা পিসির বাড়ি নেই। আমরা এ দেশেই জন্ম নিয়েছি। এ দেশ আমাদের ঠিকানা।”

শনিবার সকালে ঢাকার শাপলা চত্বর থেকে ১১-দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়, যা চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা। লংমার্চের অংশ হিসেবে কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, চৌদ্দগ্রাম ও ফেনীতে পথসভা অনুষ্ঠিত হচ্ছে।

১১-দলীয় ঐক্যের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদ্যুৎ সংকট নিয়ে শফিকুর রহমানের অভিযোগ, ১১-দলীয় ঐক্যের লংমার্চ শুরু

আপলোড সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬