বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ বানিয়েছে শেখ হাসিনা: রিজভী
- আপলোড সময় : ০৭:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ৬৬৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ বানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গোটা দেশকে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে অটুট স্বার্বভৌমত্বের দিশারী ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। কোনো দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে কোনো টু শব্দ করতে পারতেন না, গোপন ষড়যন্ত্র তো সবসময় থাকে। কিন্তু আজকে শেখ হাসিনার কারণেই বাংলাদেশের যে মর্যাদা সেটি ভূলুণ্ঠিত হচ্ছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ঢাকা জেলা শাখা। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এইচএম আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে ও প্রকৌশলী মো. জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক প্রমুখ।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় বড় কথা বলেন, দেশে এসে উনি কারো কাছে মাথানত করবেন না কাউকে পাত্তা দেন না, তিনি সেন্টমার্টিন দেন নাই বলে ক্ষমতায় না থাকার সংশয় প্রকাশ করেছেন। কেনো আজকে এসব কথা হবে? এর জন্য তো আপনি দায়ী। এর জন্য কি আপনি দায়ী নন? আপনি গণতন্ত্রের ভোটকে ছিনতাই করেছেন। আপনি গণতান্ত্রিক অধিকার যে স্বাধীনভাবে ভোট দেয়া সেটিকে নির্বাসনে পাঠিয়েছেন এটা কি অসত্য কথা?




















