শিরোনাম :
শুক্রবার ঢাকায় শিবিরের গণমিছিল
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ১০:২৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৫৭২৮ বার পড়া হয়েছে
পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকায় গণমিছিল করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।আগামীকাল শুক্রবার সংগঠনের ঢাকা মহানগরের এ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিলটি শুরু হবে।
গণমিছিলে সকলকে আমন্ত্রণ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।
























