জনতার মেয়র ইশরাককে পদে না বসানোয় ক্ষোভ বাড়ছে নগরবাসীর,ডেমরায় নানা কর্মসূচি বিএনপির
- আপলোড সময় : ১০:০৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ২৬৫ বার পড়া হয়েছে
আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির পর ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচিত মেয়র হিসেবে পদে না বসানোর কারণে ক্রমশ ক্ষোভ বাড়ছে নগরবাসীর মাঝে। অনির্বাচিত প্রশাষকের চাইতে জনতার মেয়র অনেক উত্তম এ স্লোগানকে সামনে রেখে ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা বিএনপি এবং সাধারণ মানুষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তার একটি কর্মসূচি হিসেবে বুধবার (১৪ মে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবীর তত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান এর নেতৃত্বে নগর ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে। এ ছাড়া ডেমরা থানা বিএনপির নেতা—কর্মী এবং নগরবাসী আরো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এ বিষয়ে শুক্রবার (১৬ মে) সকাল ১১ টায় ডেমরা থানা বিএনপির কার্যালয়ে একটি প্রস্তুতি সভা করেছে থানা বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ড নগরবাসী।
এ সময়ে উপস্থিত নগরবাসী এবং বিএনপি নেতারা বলেন, অনির্বাচিত প্রশাষকের চেয়ে নির্বাচিত মেয়র পারে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে। একজন প্রশাসক এলাকার কোন খোজ খবর রাখে না। মহানগর অভ্যন্তরীণ সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। উন্নয়ন হচ্ছে না। কিছু কিছু সড়কে সারা বছরই পানি জমে থাকে এসব কাজে তাদের মনোযোগ নাই তাই উন্নয়নের জন্য নির্বাচিত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কে অতি দ্রুত শপথ গ্রহণের দিন ধার্য্য করে শপথ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের আহ্বান জানান।
এ সময় মাহফুজ আলম বলেন, স্টাফ কোয়ার্টারের সাথে ৬৮ নং ওয়ার্ডের সংযোগ সেতু সাধারণ মানুষের ভোগান্তি অন্যতম একটি কারণ এ সেতুর জন্য বিভিন্ন সময়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্টদের কাছে ধর্না দিতে দিতে পেরেশান হয়ে গেছি কোনো কাজ হচ্ছে না। এ সময় যদি নির্বাচিত মেয়র থাকতো তাহলে হয়তো আমাদের এত পেরেশানী হওয়া লাগতো না।। মেয়রের নিজের প্রয়োজনে এ সেতুটি পূর্ননির্মান করা হয়ে যেত আমরা সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করার জন্য জনতার মেয়র ইশরাকের বিকল্প নাই।
এ সময়ে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বলেন, নির্বাচিত জনতার মেয়র ইঞ্জিনিয়ার মো.ইশরাক হোসেন কে তার প্রাপ্য অধিকার মেয়র পদে বাসানোর জন্য মাননীয় আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির বাস্তবায়ন দেখতে চায় নগরবাসী নয়তো রাজধানীর ডেমরা থেকে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে এবং দেশের পূর্বাঞ্চলের জেলা গুলোর সাথে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এবং ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করতে বাধ্য হবো। বিএনপি দেশের সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে এখনো পর্যন্ত অপেক্ষা করে আসছে। ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে নগরবাসী তাদের দাবি আদায়ের লক্ষে সড়কে নেমে আসতে বাধ্য হবে।





















