ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীযুবলীগের ঝটিকা মিছিল

মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
মো: শাহিন (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ১২:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ৩০৪ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের নাজিরেরবাগ ও ঝিলমিল সংলগ্ন ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের ঢালে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী–সমর্থক এ ঝটিকা মিছিলে অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগান দেন এবং সরকারের ‘দমন–পীড়ন’, ‘নিরীহ নেতাকর্মীদের ধরপাকড়’ ও ‘দলীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা’ প্রসঙ্গে প্রতিবাদ জানান। বিক্ষোভ চলাকালে তারা “শেখ হাসিনার আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলাসহ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এবিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীযুবলীগের ঝটিকা মিছিল

আপলোড সময় : ১২:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫