ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংবিধান সংস্কার প্রতিবেদনের কপি হাতে পেলেন সুলতান জাকারিয়া: গণতন্ত্র পুনর্গঠনের নতুন অধ্যায়ে ঐতিহাসিক মিলন

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)

  • আপলোড সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ২৩১ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সেল প্রধান এবং নোয়াখালী–২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াকে সংবিধান সংস্কার প্রতিবেদনের একটি সৌজন্য কপি প্রদান করেছেন।

শুক্রবার ( ১২ ডিসেম্বর ) পূর্বাহ্নে রাজধানীর এক বৈঠকে অধ্যাপক রিয়াজ তাঁর হাতে এই গুরুত্বপূর্ণ দলিল তুলে দেন। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

অনুষ্ঠানটি কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, অধ্যাপক আলী রিয়াজ, সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং মনির হায়দার—এই তিনজনই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের প্রতিষ্ঠাতা সদস্য ও দীর্ঘদিনের সহকর্মী, যারা বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ার উন্নয়নে একসাথে কাজ করে আসছেন।

এছাড়া অধ্যাপক রিয়াজ ও সুলতান মুহাম্মদ জাকারিয়া দীর্ঘ সময় ধরে আমেরিকান ইন্সটিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (AIBS)–এর গুরুত্বপূর্ণ সহকর্মী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও নীতিগত যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংবিধান সংস্কার প্রতিবেদনটি হাতে পাওয়ার মাধ্যমে নির্বাচনী রাজনীতি, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রস্তাবিত পরিবর্তনগুলো নিয়ে আগামী দিনগুলোর জাতীয় আলোচনায় সুলতান মুহাম্মদ জাকারিয়ার সক্রিয় ভূমিকা আরও জোরদার হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংবিধান সংস্কার প্রতিবেদনের কপি হাতে পেলেন সুলতান জাকারিয়া: গণতন্ত্র পুনর্গঠনের নতুন অধ্যায়ে ঐতিহাসিক মিলন

আপলোড সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫