ডেমরা থানা আরজেএফ’র কমিটি অনুমোদন
- আপলোড সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২১৭ বার পড়া হয়েছে
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বৃহত্তর ডেমরা থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর আরজেএফ চেয়ারম্যান স্বাক্ষরিত অনুমোদিত এই কমিটিতে অভিজ্ঞ, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জুয়েল মিয়া। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ এনায়েত হোসেন হিরু এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ফোরকান মিয়া। সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ বাবুল হোসেনকে এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম রঞ্জু। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন, সাংগঠনিক সম্পাদক: এনামুল হক খান, সহ সাংগঠনিক সম্পাদক: মোঃ জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক: এনামুল হক মুকুল, অর্থ সম্পাদক: মোঃ রানা মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক: মোঃ মোশাররফ হোসেন, প্রশিক্ষক বিষয়ক সম্পাদক: শেখ মাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক: মোঃ একলাস উদ্দিন জাহিদ, সহ সমাজকল্যাণ সম্পাদক: মোঃ আজিজুল হক মিলন, দপ্তর সম্পাদক: মোঃ মাহবুব আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ কামরুল ইসলাম রাজু, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: মোঃ মিজানুর রহমান মিজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মোঃ গোলাম কিবরিয়া, সাহিত্য সম্পাদক: মোঃ ফরেজ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক: মোঃ সালাউদ্দিন, এছাড়াও মহিলা সম্পাদকিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহনাজ আক্তার সিমি এবং সহ মহিলা সম্পাদকিকা হিসেবে রয়েছেন কাকলি আক্তার।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, মোঃ সোহাগ শরিফ, মোঃ মিন্টু মিয়া, রাবেয়া আক্তার, মোঃ ফারুক হোসেন, আমেনা আক্তার কবিতা, রেহেনা আক্তার চাঁদনী, মোঃ গিয়াস এবং সানজিদা খানম জ্যোতি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নতুন কমিটির মাধ্যমে বৃহত্তর ডেমরা থানা এলাকায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরজেএফ আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে।




















