ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
মোঃ সালে আহমেদ (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ২৪৯ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মো. ইবরাহীম ব্যাপক নির্বচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার সকালে ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ডের দেইল্লা এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওই প্রার্থী। ওই দিন বিকালেই তিনি ডিএসসিসির ৪৮ নম্বর ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসংযোগসহ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় জনগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে হাতপাখা নিয়ে। এ সময় তিনি এলাকাবাসী ও ভোটারদের অভাব-অভিযোগ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত সমস্যা, জলাবদ্ধতা, গ্যাস,পানি ও বিদ্যুৎ সরবরাহ সমস্যাসহ এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা প্রতিবন্ধকতার কথা শোনেন।

এ সময় প্রার্থী ইব্রাহিম বলেন, বিগত ৫৪ বছরের অপশাসন ব্যবস্থার অবসান করতেই আমাদের রাজনীতি ও নির্বাচন। আমি এই অঞ্চলের সন্তান এবং স্বৈর শাসন আমলে ২ বারের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর। তাই আমার পূর্ব অভিজ্ঞতার আলোকে জানা এই অঞ্চলের সমস্যা-সংকট সমাধান ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবো নির্বাচিত হলে। বিশেষ করে গ্যাস সংকটের সমাধান, দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি বন্ধে আমরা বদ্ধ পরিকর। আর বাংলাদেশের সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তনের লক্ষ্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক্ষেত্রে কাঠামোগত সার্বিক উন্নয়ন সহ সকল প্রকার সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে আমি বদ্ধপরিকর। আশা করি এলাকাবাসী ও একটি সুষ্ঠু রাষ্ট্র গঠনে হাতপাখা মার্কা কে জয় যুক্ত করতে ভোট দিবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা-৫ আসনে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপলোড সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬