ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ৩৩৭ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে জগন্নাথদিঘি ইউনিয়নের হাটবাইর গ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উসকানিমূলক কথা বলতে থাকেন। এ সময় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন বলেন, “আমাদের নেতাকর্মীরা জামায়াতের আমিরের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বিএনপির অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসী মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আমাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী বলেন, “শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতা মিজানের বাড়িতে জামায়াত শিবিরের নেতারা সমাবেশ করে ফেরার পথে আক্রমণ করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপির নেতারা এগিয়ে আসলে জামায়াত-শিবির পুনরায় তাদের ওপর হামলা চালায়। এ সময় আমি ও আমার গাড়ি চালক আহত হই।”

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, “খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষে অন্তত ১০ জন আহত

আপলোড সময় : ০৮:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬