ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে পাচারের সময় ২০ নারী-পুরুষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩১ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার রাতে বাহারছড়া উপকূলীয় এলাকায় পৃথক অভিযানে পুলিশ ১৮ জন এবং কোস্ট গার্ড দুইজনকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক।

গতকাল রাত আটটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভের ফিনিক্সভাঙা এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ।

পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে ছোট মাছ ধরার নৌকায় রোহিঙ্গা ও বাংলাদেশি নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছেন তাঁরা। উদ্ধার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পরিদর্শক আবু সাঈদ।

একই দিন রাতে বাহারছড়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে আরও দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া দুইজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টেকনাফে পাচারের সময় ২০ নারী-পুরুষ উদ্ধার

আপলোড সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬