সিদ্ধিরগঞ্জে নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচারণা
- আপলোড সময় : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ২৩৫ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় ধানের শীষের পক্ষে এ প্রচারণা চালানো হয়।
এসময় বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে এলাকার সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ করা হয়।
এদিকে ধানের শীষের প্রচারণায় নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, নাসিক ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলজার হোসেন, ওয়ার্ড যুবদলের
সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক, যুগ্ন সম্পাদক মামুন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর কর্মজীবি দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাহার, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সদস্য ডালিম মোহাম্মদ, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সদস্য রাশেদুল ইসলাম রাব্বি ও নাসিক ২ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আরিফুল হক ঝিমিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।














