সৌদিতে মর্যাদাপূর্ণ ‘মাকনূন’ সনদ পেলেন বাংলাদেশি শায়েখ শাহাদাত আল মাহদী

মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
মুহাম্মদ আলী (নিজস্ব প্রতিবেদক)
  • আপলোড সময় : ০৯:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

সৌদি আরবে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন বাংলাদেশি শায়েখ শাহাদাত আল মাহদী

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং মর্যাদাপূর্ণ কুরআন প্রশিক্ষণ সংস্থা ‘জামইয়্যা তাহফিজুল কুরআন রিয়াদ’ (মাকনূন) থেকে বিশেষ সনদ লাভ করেছেন কৃতি বাংলাদেশী শায়েখ শাহাদাত আল মাহদী। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদের জামিয়াতু নূরে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই সনদ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে মাকনূন-এর পক্ষ থেকে সনদ প্রদান করেন সৌদি আরবের প্রখ্যাত ও সুনামধন্য ব্যক্তিত্ব শায়েখ আহমদ বিন আলী আত তুর্কী। এই অর্জন মধ্যপ্রাচ্যের কুরআন শিক্ষা অঙ্গনে একজন বাংলাদেশীর মেধা ও শ্রমের অনন্য স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

​শায়েখ শাহাদাত আল মাহদীর সাফল্যের ঝুলি এখানেই সীমাবদ্ধ নয়। এর আগে গত ঈদুল ফিতরে রিয়াদের হায়েল ইজদিয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেন। সৌদি আরবের সাবেক বিচারপতি এবং রাষ্ট্রদূত ফাহাদ বিন আব্দুল্লাহর হাত থেকে সেই পুরস্কার গ্রহণের মাধ্যমে তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। এছাড়া ২০২৫ সালেও রিয়াদে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ‘প্রবাসের গল্প’ লেখক হিসেবে তিনি সম্মাননা পুরস্কারে ভূষিত হন।

​তার এই ধারাবাহিক সাফল্যে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী কমিউনিটির মাঝে আনন্দের জোয়ার বইছে। শায়েখ শাহাদাত আল মাহদীকে প্রাণঢালা অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম। এছাড়া হারামাইন শিল্পীগোষ্ঠী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

​কমিউনিটি নেতৃবৃন্দ জানান, শাহাদাত আল মাহদীর এই সাফল্য প্রমাণ করে যে প্রবাসে থেকেও মেধা ও নিষ্ঠার মাধ্যমে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করা সম্ভব। তারা তার ভবিষ্যৎ জীবনের আরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদিতে মর্যাদাপূর্ণ ‘মাকনূন’ সনদ পেলেন বাংলাদেশি শায়েখ শাহাদাত আল মাহদী

আপলোড সময় : ০৯:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬