ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আইনটি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

জাতীয় সংসদে আইনটি পাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার বলেন, সরকার যে ‘দুঃসাহস’ দেখিয়েছে, তার ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে। বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

তিনি আরও বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করেছেন। তাই আইন প্রণয়নের আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন। গোলাম পরওয়ার দাবি করেন, এ বিষয়ে ইসলামপন্থি মানুষেরও আপত্তি রয়েছে।

আইনটি ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া বোর্ডসহ দেশি-বিদেশি ইসলামি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।

বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে দলটি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ক্ষমতায় এসে তারা সংসদে এমন আইন পাস করেছে।

তিনি আইনমন্ত্রীকে ইসলামি বিধান নিয়ে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। গোলাম পরওয়ার বলেন, সংসদে এসব বিধান ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার

আপলোড সময় : ০৯:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬