ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী: জন্মাষ্টমী উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩০ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন এবং শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে।’ রাষ্ট্রপতি আজ (৩ সেপ্টেম্বর) এক বাণীতে এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘শুভ জন্মাষ্টমী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী, দক্ষ রাজনীতিক ও সমাজ সংস্কারক। তিনি সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের প্রতীক হয়ে পৃথিবীতে এসেছিলেন।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িকতা ও ঐক্যবোধ আমাদের সমাজ ও সংস্কৃতির অন্যতম শক্তি। সকল ধর্মের মূল বাণী মানবকল্যাণ।’

রাষ্ট্রপতি সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন, ‘বর্তমানে ধর্মীয় কারণে সংঘাত ও বিভেদ বাড়ছে। এই সংকট মোকাবিলায় সকলকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী: জন্মাষ্টমী উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপলোড সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬