এমপি মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ
- আপলোড সময় : ০৮:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২৭৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে খাবার তুলে দেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মাসুদ খাঁন, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ প্রীতম, যুবদল কর্মী মো: তানিম, মো: কনক, মো: রোমান, মো: ফরিদ, মো: সেলিম, মো: রতন, মো: রুবেল ও রাকিব প্রমুখ।
যুবদল নেতা মোহাম্মদ রিয়াজুল হাসান রিনাজ বলেন, আমাদের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে রোজার দিনগুলোতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সে লক্ষ্যে সিয়াম সাধনার পবিত্র এই মাসে ছিন্নমূল মানুষের জন্য এই ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।













