ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন

  • আপলোড সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০৮ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী তাকে ‘হাল জামানার মুফতি’ বলে মন্তব্য করেছেন। শনিবার (২৭ জুন) বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘চট্টগ্রামে এখন বলা হচ্ছে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ফতোয়া এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’

শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে যারা ইসলামী দল নয় বলে ফতোয়া দিচ্ছেন, তাদের জামায়াত সম্পর্কে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে।’ তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘আলিফ বা তা’ না জানা লোক হিসেবে অভিহিত করে বলেন, ‘ফতোয়ার জন্য তারা আর হাটহাজারী, পটিয়া বা লালবাগে যাবেন না, বরং এই মহান পার্লামেন্টেই যার কাছ থেকে ফতোয়া পাওয়া যাচ্ছে, তার কাছ থেকেই ফতোয়া নেবেন।’

বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক শাহজাহান চৌধুরীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং সংসদকে উত্তপ্ত না করার অনুরোধ জানান। তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নিজেদের কথা নিজেরাই বিচার করা উচিত।’ তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবিও জানান।

এদিকে, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান কর ফাঁকি ও বাজেট সংস্কার নিয়ে কথা বলেন। তিনি বড় বড় করপোরেট হাউসের কর না দেওয়ার প্রবণতার সমালোচনা করেন এবং কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবকে দায়ী করেন। তিনি দেশের অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দেন এবং বলেন, ‘অতীতের দুর্নীতি সংস্কৃতির কারণে দেশে অবকাঠামোগত কোনো টেকসই সুবিধা পাওয়া যায়নি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন

আপলোড সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬