ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৩৬ বার পড়া হয়েছে

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আজ রোববার নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিনিয়োগকারী এবং অংশীজনের আস্থা প্রয়োজন। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। তিনি আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ তুলে বলেন, ‘লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার।’ এ জন্য সকল অনাহূত সংকট মিলে দূর করার আহ্বান জানান তিনি।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র ভঙ্গুর হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনোটাই ঘটতে না দেওয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরলেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম

আপলোড সময় : ০৬:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬