ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি এজলাস ছাড়লেন আইনজীবীদের ইনকাম কমে যাওয়ার অভিযোগে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আপিল বিভাগের এজলাস থেকে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও অন্যান্য বিচারপতিরা বের হয়ে যান। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি প্রধান বিচারপতি হওয়ার পর আসলে মামলা-টামলা খুব একটা হচ্ছে না আপিল বিভাগে। আইনজীবীদের ইনকাম কমে গেছে।’

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের সদস্যরা ব্যারিস্টার খোকনের এই বক্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে উল্লেখ করে এজলাস ত্যাগ করেন। আদালতের কর্মকর্তারা জানান, এ ঘটনার পর আদালত আর বসেনি।

ব্যারিস্টার খোকন সাংবাদিকদের বলেন, তিনি প্রধান বিচারপতির কাছে এক জুনিয়র আইনজীবীর পাঁচ লাখ টাকা জরিমানা মওকুফের জন্য আবেদন করেছিলেন। তিনি যুক্তি দেন, আপিল বিভাগে বেঞ্চের সংখ্যা কমে যাওয়ায় মামলা শুনানিতে ধীরগতি তৈরি হয়েছে, যা আইনজীবীদের আয়ের ওপর প্রভাব ফেলছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, প্রধান বিচারপতি বিষয়টি প্রথমে হালকাভাবে নিলেও পরে মন্তব্য করেন, ‘আপনি যে কথাটা বলেছেন, সেটা অ্যাবসোলিউটলি কনটেম্পচুয়াস।’

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে আপিল বিভাগে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধান বিচারপতি এজলাস ছাড়লেন আইনজীবীদের ইনকাম কমে যাওয়ার অভিযোগে

আপলোড সময় : ০৯:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬