ডিএমপিতে তিন সহকারী পুলিশ কমিশনারের পদায়ন, এক কর্মকর্তার বদলি আদেশ বাতিল
- আপলোড সময় : ১০:০০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অপর এক কর্মকর্তার পূর্বের একটি বদলি আদেশ বাতিল করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তর থেকে জনস্বার্থে ও প্রশাসনিক প্রয়োজনে এই পদায়ন ও রদবদল সংক্রান্ত একটি কার্যালয় আদেশ জারি করা হয়েছে।
নতুন পদায়নের মধ্যে মো. আতিকুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে সচিবালয় নিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করছিলেন।
মো. ফজলুল হককে সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি আগে কোতোয়ালী জোনে কর্মরত ছিলেন।
মাহমুদুল হোসাইনকে কোতোয়ালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পূর্বে গোয়েন্দা-তেজগাঁও বিভাগে দায়িত্বে ছিলেন।
এছাড়া, পূর্বে বদলি হওয়া খান মাহমুদুল হাসানের বদলি আদেশ বাতিল করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।





















