ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লঞ্চের যাত্রীভাড়া বৃদ্ধি: নতুন প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সরকার নৌযানে যাত্রীভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন যাত্রীভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে। নতুন হারে প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৭ পয়সা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭১ পয়সা করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার সব নদীবন্দরের টার্মিনাল ও নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে জারি করা সব প্রজ্ঞাপন ও আদেশও রহিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

১

লঞ্চের যাত্রীভাড়া বৃদ্ধি: নতুন প্রজ্ঞাপন জারি

আপলোড সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬