ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় ছাত্রশিবির নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নেতাকর্মীদের আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় কালাইয়া বাণিজ্যিক বন্দর এলাকায় নিজ বাসার সামনে থেকে দাশপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ জুন) রাতে দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এ সময় শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে, যাতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন এবং প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ রয়েছে।

আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমরান হোসেনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় ছাত্রশিবির নেতা গ্রেফতার

আপলোড সময় : ১১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬