ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড, ‘প্রহসনের বিচার’ দাবি

  • আপলোড সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ২২৪ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন। রায়ে তিন অভিযোগের জন্য ১০ বছর করে মোট ৩০ বছরের সাজা হলেও সব সাজা একসঙ্গে চলবে বলে তাকে ১০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার পর ইনু সাংবাদিকদের বলেন, ‘প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম।’ এ সময় প্রিজন ভ্যানে থাকা অন্য আসামিরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। ইনুর স্ত্রী আফরোজা হক রীনা রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সংক্ষুব্ধ। আমরা আইনজীবী, পরিবার ও দলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

চিফ প্রসিকিউটর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট নয় এবং উচ্চ আদালতে আপিল করবেন। তিনি বলেন, ‘আমরা ইনুকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়ার তিনটি অভিযোগের প্রত্যেকটিতে বর্ধিত শাস্তি চাইব এবং খালাসের বিরুদ্ধে চ্যালেঞ্জ করব।’ প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড, ‘প্রহসনের বিচার’ দাবি

আপলোড সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬