আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
- আপলোড সময় : ০৯:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, পুরাতন ধারণা পরিহার করে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৃণমূল পর্যন্ত শিশুসহ সকল রোগীর সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।
জাহিদ হোসেন উল্লেখ করেন, ‘দেশের শতকরা ৩৪ শতাংশ হচ্ছে শিশু। এ শিশুদের উন্নত চিকিৎসাসেবা শুধু ঢাকাতেই নয়, দেশের প্রতিটি হাসপাতালে দিতে হবে।’
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার অতীতের তুলনায় অধিক সামাজিক সুরক্ষা কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। দরিদ্র পরিবারের শিশুদের চিকিৎসায় এ ধরনের অনুদান কার্যক্রম অত্যন্ত সময়োপযোগী। অনুষ্ঠানে ৪০ জন জন্মগত হৃদরোগ, কিডনি রোগ, ক্যান্সার, লিভার সিরোসিস ও স্ট্রোক প্যারালাইসিস শিশুর অভিভাবকদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন তিনি।
























