শিরোনাম :
বনরক্ষীদের অভিযানে ২৪ বোতল কীটনাশক ও তিনটি নৌকা জব্দ
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৯:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
শরণখোলা (বাগেরহাট) থেকে খবর: পূর্ব সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা বৃহস্পতিবার (২ জুলাই) সকালে শিয়ালা এলাকায় অভিযান চালিয়ে তিনটি নৌকা এবং ২৪ বোতল কীটনাশক জব্দ করেছেন। এ সময় জেলেরা পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় শিয়ালা এলাকার সাইডখালে তিনটি জেলে নৌকা দেখতে পান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের জেলেরা নৌকা ফেলে পালিয়ে যায়।
তল্লাশীর সময় বনরক্ষীরা নৌকায় ২৪ বোতল কীটনাশক, তিনটি টোনা জাল, শুঁটকি তৈরীর চাটাই এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, এই অভিযানটি বিষদস্যুদের একটি অপচেষ্টা নস্যাৎ করেছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা রয়েছে।





















