ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে খামেনির জানাজায় জামায়াতের প্রতিনিধিদল অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে সফর করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি ৩ জুলাই তেহরানে পৌঁছায় এবং ৯ জুলাই পর্যন্ত সফরে থাকবে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. কেরামত আলী, মো. নুরুল আমীন, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা, ডা. এস এম খালিদুজ্জামান ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

ইরান সরকার খামেনির জন্য ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে। এই উপলক্ষে দেশজুড়ে লাখো মানুষের সমাগম ঘটছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে নিহত হন। ইরানে ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে এক থেকে দুই কোটি মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জনগণকে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যা ইসলামি প্রজাতন্ত্রের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তেহরানে খামেনির জানাজায় জামায়াতের প্রতিনিধিদল অংশগ্রহণ

আপলোড সময় : ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬