ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের হুমকি, সামরিক জোটের নজিরবিহীন জবাবের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

সৌদি আরবের বিরুদ্ধে হামলার চেষ্টা হলে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এই তথ্য জানান।

তিনি বলেন, ইয়েমেনের সাধারণ মানুষের ওপর হুতিদের নিপীড়ন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই সৌদি আরবকে হুমকি দেওয়া হচ্ছে। শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব, যার ফলে ইয়েমেনের আকাশসীমায় সৌদি বিমানবাহিনীর যুদ্ধবিমান প্রবেশ করে।

হুতি বিদ্রোহীরা এ ঘটনার পর সতর্ক করে জানায়, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, 'আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন থেকে সৌদি শত্রুদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।'

তিনি আরও জানান, সম্ভাব্য উত্তেজনা সত্ত্বেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের হুমকি, সামরিক জোটের নজিরবিহীন জবাবের সতর্কতা

আপলোড সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬