ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ২০ বছর পর সাধারণ নির্বাচনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১২:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / ২০৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২০ বছর পর সাধারণ (আইনসভা) নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় প্রেসিডেন্সিয়াল ডিক্রি বা অধ্যাদেশের মাধ্যমে তিনি আগামী ২৮ নভেম্বর এই নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।

এই অধ্যাদেশ অনুযায়ী, ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড, অর্থাৎ অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে একযোগে এই আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি ভোট সফলভাবে সম্পন্ন হয়, তবে এটি হবে গত দুই দশকের মধ্যে ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন।

ফিলিস্তিনি ভূখণ্ডে সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালে, যেখানে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ দলকে পরাজিত করে হামাস বিশাল জয় পায়। এরপর থেকে ফাতাহ ও হামাসের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ও বিভাজন তৈরি হয়। ২০০৭ সালে হামাস গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।

আন্তর্জাতিক চাপের কারণে এই নির্বাচনের ঘোষণা এসেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনব্যবস্থায় সংস্কার এবং গণতান্ত্রিক বৈধতা ফিরিয়ে আনার জন্য আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পশ্চিমা দেশ আব্বাসের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।

তবে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থা এবং গাজা উপত্যকার পরিস্থিতিতে হামাস ও ফাতাহ এক টেবিলে বসে নির্বাচন কীভাবে সম্পন্ন করবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের ইসরায়েল ভোট দেওয়ার অনুমতি দেবে কি না, সেটিও একটি বড় চ্যালেঞ্জ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফিলিস্তিনে ২০ বছর পর সাধারণ নির্বাচনের ঘোষণা

আপলোড সময় : ১২:০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬